ড্রাগন ফল খাওয়া যাদের জন্য নিরাপদ নয়
আমাদের দেশে এখন সারাবছরই ড্রাগন ফল পাওয়া যায়। এ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। প্রতি ১০০ গ্রাম ড্রাগন ফ্রুটে ৬০ কিলোক্যালরি শক্তি, ১৩ থেকে ১৫ গ্রাম কার্বোহাইড্রেট, ৩ গ্রাম ফাইবার এবং ১ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এত পুষ্টিগুণ থাকলেও ড্রাগন ফল সবার জন্য নিরাপদ নয়। এমনটাই জানানো হয়েছে নিউজ১৮-এর একটি প্রতিবেদনে। যাদের ড্রাগন ফলে অ্যালার্জি রয়েছে, তারা এই ফলটি একেবারেই খাবেন না। ড্রাগন ফল খাওয়ার পর কারো কারো শরীরে ফুসকুড়ি, চুলকানি দেখা দেয়। ঠোঁট বা জিভ ফুলে যাওয়া, বমির মতো লক্ষণও দেখা দেয়। ড্রাগন ফল খেয়ে এসব লক্ষণের পাশাপাশি শ্বাসকষ্ট শু...