প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির সোপান তৈরির দাবি, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
বগুড়ায় মাঠ প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ তৈরির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কল্যাণ সমিতি, বগুড়া জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনের জ...