‘আগুনে পুড়ে নয়, কলকাতার সিস্টেমের জন্য মারা যান ৯ জন’
‘শিখা ইন রেস্টুরেন্টে মারা যাওয়া বাংলাদেশিরা আগুনে পুড়ে নয়, কলকাতার সিস্টেমের জন্য মারা গেছেন। গ্যাসের সঙ্গে কার্বন ভেতরে ঢুকলো আর মারা গেল। একটা ছোট বাচ্চাও ছিল।’ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার নিউমার্কেটের ‘শিখা ইন’ হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন পার্ক স্ট্রিট থানার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা। ওই এলাকার ‘যমুনা ব্যাংকোয়েটস্’-এ এর আয়োজন করা হয়। সিনিয়র ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমি সেদিন ওই হোটেলে ঢুকে দেখলাম; সত্যিই তো কিছুই নেই। আমার খুব কষ্ট হয়েছে। আমি জানি না আপনারা কতজন সেই হোটেলে গিয়েছেন।...