যানজট নিরসনে চাই কঠোর তদারকি
রাজধানী ঢাকার যানজট নাগরিক জীবনের নিত্যদিনের এক বাস্তবতা। প্রতিদিন লাখো মানুষের কর্মঘণ্টা সড়কেই নষ্ট হয়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে অর্থনীতি, উৎপাদনশীলতা এবং মানসিক স্বাস্থ্যের ওপর। এই সমস্যার অন্যতম প্রধান কারণ হলো ফিটনেসবিহীন যানবাহনের অবাধ চলাচল। এসব গাড়ি প্রায়ই রাস্তার মাঝে বিকল হয়ে পড়ে, ধীরগতিতে চলে কিংবা হঠাৎ থেমে যায়; যা পুরো সড়কের স্বাভাবিক গতি ব্যাহত করে। একটি বিকল বাস বা ট্রাক কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি করতে সক্ষম। সমস্যা শুধু ফিটনেসে সীমাবদ্ধ নয়। বহু যানবাহনের নেই বৈধ রুট পারমিট বা লাইসেন্স। ফলে এগুলো যততত্র চলাচল করে, নির্দিষ্ট লেন মেনে চলে না। বিশেষ করে সিএনজি অটোরিকশ...