কক্সবাজারে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় সড়ক নির্মাণ
কক্সবাজারে সমুদ্রসৈকতের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় নির্মাণ করা হচ্ছে দীর্ঘ সড়ক। এতে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে সাগরলতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূলীয় ক্ষয়রোধে প্রাকৃতিকভাবে সৃষ্ট বালুর ডেইল। পাশে বিকল্প জায়গা থাকার পরও সৈকত ভরাট করে পরিবেশ বিধ্বংসী কার্যক্রমে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। কক্সবাজার সমুদ্রসৈকতের ভাঙন রোধ এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য ২০২২ সালে যুক্তরাষ্ট্রের অর্থায়নে প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা এ ডেইল সৃষ্টিতে কাজ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী,...