আ.লীগের ৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগের পর এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯২ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইরন মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলার প্রেক্ষিতে গতকাল শনিবার ভোররাতে আব্দুল কাইয়ূম নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কাইয়ূম বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অল...