সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় মোশারফ হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন উল্লাপাড়ার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে লাহিড়ী মোহনপুরের দিকে যাচ্ছিলেন মোশারফ। একই দিকে যাচ্ছিল পাথরবোঝাই ১২ চাকার একটি ট্রাক। মোশারফ ট্রাকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজি আসে। সংঘর্ষ এড়াতে তিনি হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলসহ নিয়ন্ত্রণ হ...