বর্ণপরিচয়ের রাজনীতি ও একটি ফ্যাননিয়ান পাঠ
সংগীত পিপাসু বলতে যা বোঝায় ব্যক্তিগত জীবনে আমি অনেকটাই তাই। আমার সংগীত পিপাসার জগৎ মূলত বাংলা ভাষার গানকে ঘিরে। পাশ্চাত্যের সংগীত, বিশেষ করে ইংরেজি পপসংগীত কখনোই আমার নিয়মিত শ্রবণের জগতে খুব একটা জায়গা করে নিতে পারেনি। তবে মাস দেড়েক আগে আমার চেনা সংগীতজগতে বেশ বড়সড় একটি ধাক্কা আসে আমার একমাত্র সন্তান, সাড়ে ছয় বছর বয়সী ঋদ্ধি রৌদ্রদীপ্তের কাছ থেকে। এক সন্ধ্যায় হঠাৎ করেই সে মাইকেল জ্যাকসনের গান শুনতে শুরু করে। তারপর থেকে আমাদের বাসার সংগীত শোনার ধরনই যেন অনেকটা পাল্টে গেল। এমনকি রাতে ঘুমের ঘোরেও সে জ্যাকসনের গানের লাইন আওড়ে ওঠে প্রায়ই। এক পর্যায়ে বিষয়টি আমার কাছে খানিকটা বিরক্তিকর হয়ে উঠলেও শেষ...