উদ্ধার ও মরদেহ শনাক্তের লড়াই
নেপাল ও তিব্বত সীমান্তে হিমবাহধসে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসের পর মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উত্তাল নদনদী বয়ে নিয়ে আসছে নিথর দেহ, যা দূরের ভাটি অঞ্চলে গিয়ে জমা হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহ সংরক্ষণ এবং পরিচয় শনাক্ত করতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, পানির তীব্র তোড়ে ভেসে যাওয়া স্বজনের ছবি হাতে নিয়ে এক মর্গ থেকে অন্য মর্গে ছুটছেন শোকার্ত মানুষ। গত বুধবার সকালের এই ভয়াবহ দুর্যোগের পর গতকাল শুক্রবার পর্যন্ত অন্তত ৫৭৯ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে নেপালের দুর্যোগ কর্তৃপক্ষ। এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পাঁচজনের মৃত্যুর খবর নি...