ভাষা শিখে উচ্চশিক্ষায় বৃত্তি
উচ্চশিক্ষায় আইইএলটিএস, জিআরই বা টোয়েফলের বাইরেও রয়েছে বিশেষ সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া সম্ভব। একই সঙ্গে শেখা যায় নতুন একটি ভাষাও। উচ্চশিক্ষায় পরিপূর্ণ স্কলারশিপ পেতে ভাষা দক্ষতা নিয়ে লিখেছেন আলাউদ্দিন আলাদিন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার কথা উঠলেই বেশিরভাগ শিক্ষার্থীর মাথায় প্রথমে আসে আইইএলটিএস, জিআরই বা টোয়েফলের কথা। এর বাইরেও পুরোপুরি বৈধ ও কার্যকর একটি পথ আছে, যা দিয়ে সম্পূর্ণ বৃত্তি নিয়েও বিদেশে পড়াশোনা করা যায়। সেই পথটি হলো একটি বিদেশি ভাষা শেখা। ঢাকায় বিভিন্ন দেশের সরকার পরিচালিত সাংস্কৃতিক ও ভাষা শিক্ষাকেন্দ্র রয়েছে, যেখানে জার্মান, ফরাসি, চী...