সরকারি হাসপাতালে রোগীর কাছে ৫০০ টাকা দাবি
পটুয়াখালীর কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কর্মরত এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে রোগীর কাছে ব্যবস্থাপত্রের জন্য ৫০০ টাকা ভিজিট দাবির অভিযোগ উঠেছে। গত শুক্রবার এক দরিদ্র নারী তাঁর ছেলের চিকিৎসার জন্য গেলে এই ঘটনা ঘটে। ওই নারীর অভিযোগ, গালাগালি করে তাঁকে অপমান করা হয়। ব্যবস্থাপত্রও দেওয়া হয়নি। ভুক্তভোগী মোর্শেদা বেগম কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা গ্রামের বাসিন্দা। তাঁর ভাষ্য, ছয় বছরের ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। ধারদেনা করে এক হাজার টাকা নিয়ে শুক্রবার কুয়াকাটা যান। একটি ফার্মেসিতে চিকিৎসক দেখাতে গেলে বিনা খরচে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার থেকে কিছু পরীক্ষ...