পরপর দুদিন রেকর্ড রোগী
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। পরপর দুই দিন ডেঙ্গু আক্রান্তের দিক থেকে দেশে নতুন রেকর্ড হয়েছে। গত শুক্রবার থেকে গত শনিবার পর্যন্ত ৯৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সংখ্যা বেড়ে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত। একই সময়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪০২। চলতি বছরে একসঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর এটাই সর্বোচ্চ সংখ্যা। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা...