স্থবির বেসিসে এবার নির্বাচনী প্রাণচাঞ্চল্য
দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন হচ্ছে। সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রাথমিকভাবে ১১টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে নির্বাচন করবেন চারজন। এরই মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বেসিস নির্বাচন বোর্ড। প্রকাশিত প্রাথমিক তালিকায় সভাপতি পদে প্রার্থী হয়েছেন রাফায়েল কবীর, মোস্তফা রফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান ও এ কে এম আশরাফ উদ্দিন। সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন নূর মাহমুদ খান, আনিসুল হক ভূঁইয়া ও সাইফুল ইসলাম সিদ্দিক। সহসভাপতি (অ্যাডমিন)...