কোন পুলিশ বাহিনী নিয়ে কাজ করছি এটা যেন খেয়াল রাখি: জাহেদ উর রহমান
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে পুলিশের অতীত ভূমিকা ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর একটি বড় অংশের মনোবল ভেঙে গেছে। সেই ‘ধ্বংসপ্রাপ্ত পুলিশ বাহিনীকে’ নিয়েই সরকার কাজ করছে। তাদের আত্মবিশ্বাস ফিরতে সময় লাগবে। তিনি বলেন, ‘মাত্র ছয় মাস গেল। আশা করি, এই সমস্যাটার সমাধান ধীরে ধীরে হবে। কোন পুলিশ বাহিনী নিয়ে কাজ করছি, এটা যেন খেয়াল রাখি।’ আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাং...