জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র হয়েছিল: হুইপ দুলু
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার নাটোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ মন্তব্য করেন তিনি। হুইপ বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং বিএনপি আরও সংগঠিত হয়েছে। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন, আজ তারাই নিশ্চিহ্ন হয়ে গেছেন।’ হুইপ দুলু আরও বলেন, আজকে...