মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না
সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের নন্দিত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। একটি গণমাধ্যমের খবরে বলা হয়, জীবনের বাকি সময়টা ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান এই অভিনেত্রী। আল্লাহ-খোদার নাম নিতে চান তিনি। জীবনে যত পাপ করেছেন, সেসব ধুয়েমুছে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান– এমন মন্তব্যও প্রচার করা হয়। এ বক্তব্যের জেরে নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েন পপি। শিল্পীদের অনেকেও তাঁর সমালোচনায় মুখর হন। চারদিকে আলোচনা-সমালোচনা শুরু হলে মুখ খোলেন পপি। তিনি দাবি করেন, চলচ্চিত্রকে ছোট করে কোনো কথা বলেননি তিনি। তাঁর বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।...