প্রত্নতাত্ত্বিক উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের উন্নয়নে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি বলেন, এ সহযোগিতার মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার বন্ধন আরও জোরদার হবে। উত্তরাঞ্চলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে স্ত্রী ডিয়ান ডাও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনের সময় যুক্তরা...