ঢাকার জনপ্রিয় স্ট্রিট ফুড
বিকেল গড়াতেই বদলে যেতে শুরু করে রাজধানীর চেনা চিত্র। সন্ধ্যায় ব্যস্ত সড়কের পাশে জ্বলে ওঠে ছোট ছোট বাতি, ধোঁয়া ওঠে কাবাবের গ্রিল থেকে। কোথাও ফুচকা-চটপটি, কোথাও ঝালমুড়ি-চাওমিন, আবার কোথাও মেলে পাহাড়ি খাবার। লিখেছেন রিক্তা রিচি বিকেল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে বাড়ে ভোজনরসিকের আনাগোনা। সংসদ ভবনের দক্ষিণ পাশের রাস্তায় অনেকটা অংশজুড়ে পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার। ফুচকা, চটপটি, ঝালমুড়ি থেকে শুরু করে পাহাড়ি খাবার মুংডি, লাকসু ইত্যাদি পাওয়া যায় সেখানে। পাহাড়ি খাবারের দেখা মেলে মিরপুর-১-এর আনসার ক্যাম্প এলাকায়। মিরপুরের বিভিন্ন জায়গায় বৈচিত্র্যময় স্ট্রিট ফুডের দেখা মেলে। চাপটি, ভর্তা, পিঠা থেকে শুরু...