নদীপথ ও ইটভাটায় চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের তিন থানার সীমানা এলাকায় চাঁদাবাজি, হুমকি ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় পাঁচ পঞ্চায়েতের ভুক্তভোগীরা। তারা এসব অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ছাড়া নদীপথে বাল্কহেড ও ট্রলার থেকেও চাঁদাবাজি বন্ধের দাবি জানান তারা। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রতাপনগরের আনন্দবাজার এলাকায় আকবরনগর সমাজ, বেপারি বাড়ি নুরে মদিনা জামে মসজিদ পাঞ্চায়েত, মন্ডলবাড়ি পঞ্চায়েত, বেপারি পাড়া পঞ্চায়েত ও প্রতাপনগর পঞ্চায়েতের আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুক্তার হোসেন অভিযোগ করেন, নারা...