সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে
দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণার পাশাপাশি সিলেটে চিকিৎসাসেবা সম্প্রসারণে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতালটি আগামী তিন মাসের মধ্যে চালু করার লক্ষ্যে দ্রুত কাজ চলছে। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের বিভ্রান্ত করে বেস...