মেসির ১০ নম্বর জার্সি কি তুলে রাখতে পারবে আর্জেন্টিনা?
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায় শেষ। এবার তাই সামনে এসেছে আরেকটি প্রশ্ন, আর্জেন্টিনা কি তার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটিও অবসরে পাঠাতে পারবে? মেসির আগে দিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রেও এমন উদ্যোগ নিয়েছিল আর্জেন্টিনা। তবে ফিফা প্রতিযোগিতায় জার্সি নম্বরের নিয়মের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফিফার তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার বাইরে আর্জেন্টিনা একসময় ১০ নম্বর জার্সি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ফিফার আসরে নির্দিষ্ট ধারাবাহিক নম্বর ব্যবহারের নিয়ম থাকায় সেখানে ১০ নম্বর বাদ দেওয়ার সুযোগ ছিল না। ফিফা টুর্নামেন্টে সর্বোচ্চ ২৬ জনের স্কোয়াড নেওয়া যায়। চূড়ান্ত তালিকায় থাকা প্...