ইয়ামালসহ পাঁচ অধিনায়ক বেছে নিল বার্সেলোনা
২০২৬-২৭ মৌসুমের জন্য পাঁচ সদস্যের অধিনায়ক দল ঘোষণা করেছে বার্সেলোনা। লামিন ইয়ামাল, রাফিনহা, পেদ্রি, এরিক গার্সিয়া ও ফ্রেঙ্কি ডি ইয়ং থাকছেন কাতালান ক্লাবটির নেতৃত্বের তালিকায়। মৌসুম শুরুর আগে কোচ হ্যান্সি ফ্লিক ব্যক্তিগতভাবে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন। এরপর দলের খেলোয়াড়দের ভোটাভুটিতে নেতৃত্বের তালিকায় যুক্ত হন ডি ইয়ং ও ইয়ামাল। অধিনায়কদের ক্রমে প্রথম ও দ্বিতীয় দায়িত্বে থাকবেন রাফিনহা ও পেদ্রি। এরপর রয়েছেন এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল। দলের ভেতরে নেতৃত্বের গুণ, ড্রেসিংরুমে প্রভাব এবং অভিজ্ঞতার বিষয়গুলো বিবেচনায় নিয়েই অধিনায়কদের নির্বাচন করা...