দশ বছরের সঞ্চয় কৌটায়, সব টাকা খেল পোকায়
জীবনের শেষ সম্বলটুকু এভাবে হারাতে হবে, তা কল্পনাও করেননি মনোয়ারা বেগম। স্বামীর সঙ্গে প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন। সেই সঞ্চয় থেকে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ভবিষ্যতের বিপদের কথা ভেবে খুচরা টাকা জমিয়ে একসময় সঞ্চয় দাঁড়ায় প্রায় দুই লাখ টাকা। নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল জর্দার একটি কৌটায়। কিন্তু প্রয়োজনের সময় কৌটা খুলে দেখা গেল, দীর্ঘদিন পড়ে থাকায় পোকায় কেটে নষ্ট করে দিয়েছে সব নোট। শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের পুরাতন জেলখানা রোডসংলগ্ন এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম এখন স্বামীহারা। জীবিকার অন্যতম অবলম্বন ভোগাই নদী থেকেও আগের মতো বালু-পাথর পাওয়া যায় না। ফলে আয়ও বন্ধ। এর মধ্যে দ...