হেলিকপ্টার নিয়ে গ্রামে সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই, ফুলেল শুভেচ্ছা ওসির
হেলিকপ্টারে করে গ্রামে আসা এক সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর অভিযোগ উঠেছে কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন নাসির উদ্দিন শেখ। তিনি খোকসা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা রবিন রায়হান জসিমের ছোট ভাই। নাসির উদ্দিন খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ক...