ইরানের হামলার ভয়ে নিজেদের ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী
ইরানের হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের মুঠোফোন ও কম্পিউটারে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ বা বিজ্ঞাপন শনাক্তকারী ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। বাণিজ্যিকভাবে পাওয়া লোকেশন ডেটা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করে হামলা চালানো হতে পারে-এমন উদ্বেগের মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সিনেটর রন ওয়াইডেনের প্রকাশ করা কয়েকটি চিঠি এবং রয়টার্সকে দেওয়া মার্কিন সামরিক কর্মকর্তাদের বক্তব্যে এ তথ্য জানা গেছে। ‘অ্যাড ট্র্যাকার’ এমন একটি প্রযুক্তি, যা মুঠোফোন বা কম্পিউটার ব্যবহারকারীর অবস্থান, বিভিন্ন অ্যাপ ব্যবহারের তথ্য...