খাবারের স্বাদ বাড়ায় রান্নার ৩ কৌশল
রান্না হলো এক ধরনের শিল্প। কখনও রান্না খুব ভালো হয়। আবার কখনও কখনও রান্নায় একটু বেশি লবণ, কখনও বা ঝাল বেশি হতেই পারে। সব সময়ে রান্না একদম নিখুঁত হয়ও না। আবার সবাই যে রান্নায় খুব দক্ষ- এমনটাও না। তবে রান্নায় মসলা আর মনোযোগ যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে রান্না ভালো হবেই। কারণ অনেক সময় তাড়াহুড়ার কারণে রান্নার স্বাদ নষ্ট হয়। রান্নার সময় কিছু কৌশল অনুসরণ করলে সাধারণ স্বাদের খাবারও হয়ে উঠবে অসাধারণ। যেমন- সঠিক ও ভালো মানের মসলা রান্নার যে যে মসলা দরকার, সেগুলো ব্যবহার করুন। রান্নায় মসলার পরিমাণ যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখুন। অনেকেই মনে করে, বেশি মসলা দিলেই খাবারের স্বাদ বাড়বে। এটা ঠিক নয়। পরিমা...