খামারি আলাল মিয়া এখন মাটি কেটে সংসার চালান
বছর খানেক আগেও মুরগির খামার ছিল আলাল মিয়ার। দিনে ডিম বিক্রি করে তাঁর আয় হতো প্রায় তিন হাজার টাকা। বার্ড ফ্লুর ধাক্কায় সেই খামারের ১০০ লেয়ার মুরগি মারা যায় রাতারাতি। ক্ষতি কমাতে বাকি ২০০ মুরগি বিক্রি করে দেন। বিপুল টাকা লোকসান গুনে খামার বন্ধ করে দিতে হয় কিশোরগঞ্জ সদরের এই ব্যক্তির। এখন ঋণের চাপে বাধ্য হয়ে মাটি কাটা শ্রমিকের কাজ করছেন আলাল। গতকাল বৃহস্পতিবার শহরের স্টেশন রোডের একটি নির্মাণাধীন বাড়িতে পাওয়া যায় আলাল মিয়াকে। তিনি সদর উপজেলার বৌলাই ইউনিয়নের আজিমের বাজার এলাকার বাসিন্দা। স্ত্রী আর দুই সন্তানের দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। এর সঙ্গে রয়েছে ঋণ শোধের চাপ। আলাল মিয়া বলেন,...