সম্মিলিত অনুশীলনে নজরুলের তাল, লয় ও ছন্দের নতুন পাঠ
একসঙ্গে ২০০ তালবাদ্যশিল্পী। সামনে কবি নজরুলের সৃষ্টিসম্ভার। কারও হাতে তবলা, কারও হাতে অন্য কোনো বাদ্যযন্ত্র। আলাদা আলাদা শিল্পী হলেও অনুশীলনের মুহূর্তে তাদের মনোযোগ এক জায়গায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির ভেতরে থাকা তাল, লয় ও ছন্দকে নতুন করে অনুভব করা। শুধু নজরুলের গান বা কবিতা পরিবেশন নয়, তাঁর সৃষ্টির ছন্দের কাঠামোকে আলাদা করে অনুধাবনের এই প্রয়াসের নাম ‘নজরুলের ছন্দতরঙ্গ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দুদিনের এই বিশেষ অ্যাপ্রিসিয়েশন কার্যক্রমে অংশ নেন ২০০ তালবাদ্যশিল্পী। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের ১০৪ ও ১০৫ নম্বর মহড়া কক্ষে চলে এ সম্মিলিত...