শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীর গোসলে নেমে ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজরা হলেন—গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো: ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা: শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো: শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর থানার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রা...