বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জি ২০২৩ সাল পর্যন্ত সমকালের ব্যুরোপ্রধান ছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। পুলিশ জানায়, গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলক চ্যাটার্জির মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পাঁচটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। একটি চিরকুটে তিনি নিজের শারীরিক অসুস্থতা ও রোগ-যন্ত্রণা সহ্য করতে না পারার কথা লিখে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। বরিশালে সমকালের স্টা...