রাষ্ট্র পুনর্গঠনে তরুণ সমাজের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আমরা রাস্তাঘাট দিয়ে যখন যাই, আমরা দেখি বহু মানুষ অসচেতনভাবে যেখানে সেখানে যত্রতত্র আবর্জনা ময়লা ফেলছে। আসুন না আমরা সবাই মিলে তাদের সচেতন করার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষ যদি আমরা চেষ্টা করি, আমরা পরিবর্তন করতে পারবো। যারা ময়লা করবে, যারা আবর্জনা তৈরি করবে আমরা তাদের নিরুৎসাহিত করি। আমরা তাদের বলি যে ময়লা করেন না। আমরা কি পারবো কাজটা? এ সময়...