সাভারে র্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
সাভারের হেমায়েতপুরে র‍্যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে মারধর করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। মারধরের পর টাকার ব্যাগ নিয়ে একটি প্রাইভেটকারে করে পালিয়ে যায় চার ব্যক্তি। এ ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতনামা প্রাইভেটকারের চালকসহ চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন ব্যবসায়ী মো. রেজাউল করিম। পুলিশ বলছে, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রেজাউল করিম হেমায়েতপুরের পূর্বহাটি উত্তরপাড়ায় ‘আর.কে এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠা...