এক নাটকে তিন তারকার ভালোবাসার গল্প
একই নাটকে এবার দেখা মিলতে যাচ্ছে এ সময়ের আলোচিত তিন তারকা সাদনিমা বিনতে নোমান, সারিকা সাবাহ ও মারিয়া শান্তর। যেখানে তুলে ধরা হচ্ছে এ তিন তারকার ভিন্ন রকম ভালোবাসার গল্প। নাটকের নাম ‘লাভ স্টোরিস’। ‘নীল সুখ’-এর পর আরও একবার ভালোবাসার গল্প পর্দায় তুলে ধরতে নাটকটি নির্মাণ করেছেন নন্দিত পরিচালক ভিকি জাহেদ। এতে মারিয়া শান্তকে তিনি উপস্থাপন করেছেন তানিয়া নামের এক তরুণীর চরিত্রে। যে দমবন্ধকর জীবনে প্রতিনিয়ত কী যেন একটি সুর খুঁজে বেড়াচ্ছে। সাদনিমা বিনতে নোমানের অভিনীত রূপা চরিত্রটিতে দেখা যাবে জীবনের ঘাত-প্রতিঘাতে এ উপলদ্ধি করতে যে, সব আগন্তুক ভালোবাসা বয়ে আনে না, কারও আগমনে থ...