যারা ভূখণ্ডের ইতিহাস জানেন না, তারা এমন আচরণ করেন: জিন্নাহর ছবি ছেঁড়া নিয়ে গোলাম পরওয়ার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছেঁড়া প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানেন না এবং প্রথাগত দলীয় রাজনীতিতে অন্ধ, তারাই এ ধরনের আচরণ করতে পারেন। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাম পরওয়ার। জিন্নাহর ছবি ছেঁড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষ...