পঞ্চগড়ে কাজী ফার্মসের ফিডমিলে ভাঙচুর, উৎপাদন বন্ধ
কাজী ফার্মসের পঞ্চগড়ের একটি ফিডমিলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে প্রতিষ্ঠানটি। হামলার পর নিরাপত্তাজনিত কারণে ফিডমিলটির কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফলে প্রতিষ্ঠানটির উত্তরবঙ্গের প্রায় ৩৫ লাখ মুরগির খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় অবস্থিত ফিডমিলটির সামনে ৩০০ থেকে ৪০০ মানুষ জড়ো হয়ে মিছিল ও স্লোগান দেয়। এক পর্যায়ে তারা কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় ফিডমিল...