আমীরুল ইসলাম: শিশুসাহিত্যের রাজা
পাশের এই ভাবুকটা তোমাদের অনেক ভালোবাসতেন। তোমাদের জন্য লিখেছেন রাজ্যের ছড়া-কবিতা, রূপকথা, গল্প, উপন্যাসসহ কত কী! নাম তাঁর আমীরুল ইসলাম। প্রিয় এই লেখকের জন্ম ১৯৬৪ সালের ৭ এপ্রিল; ঢাকার লালবাগে। প্রিয় এই লেখক, প্রিয় এই ভাবুক ভাবতে ভাবতে আকাশের দেশে চলে গেলেন ১১ সেপ্টেম্বর ২০২৬। না ফেরার দেশে চলে যাওয়া এই ভাবুকটার প্রতি রইলো পৃথিবীর সব ফড়িংয়ের পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। চলো, প্রিয় এই লেখক সম্পর্কে জানি। আর তাঁর নিজ হাতে লেখা দুটি ছড়া পড়ি... আমীরুল ইসলাম ছোটদের জন্য বেশি বেশি লিখেছেন। তাদের জন্য লিখে লিখে প্রিয় হতে চেয়েছেন! ছোটরা ছন্দ ভালোবাসে তো! তাঁর হাতে ছিল ছন্দের জাদু। তাই তিনি...