গহনায় বোনা নস্টালজিয়া
বিশ্ববিদ্যালয় জীবনে ছিল এক ধূসর অধ্যায়। বিষণ্নতার ভারী মেঘ যখন চারপাশ ঘিরে ধরেছিল, তখন মুক্তির পথ হিসেবে শিল্পের দ্বারস্থ হয়েছিলেন অগাথা অন্যা মণ্ডল। মন ভালো করার তাগিদ থেকে শুরু করেছিলেন পেপার ক্র্যাফটিং। প্রিয় সিনেমার সংলাপ কিংবা গানের লাইন ক্যালিগ্রাফি করে বানাতেন বুকমার্কসহ নানা শৌখিন জিনিস। বিপত্তি বাধল অন্য জায়গায়। কাজ করতে গিয়ে জমতে শুরু করল প্রচুর কাগজের বর্জ্য, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং ফেলা দেওয়াও বেশ ঝামেলার। পরিবেশ সচেতন অন্যার মনে হলো, এমন কিছু করতে হবে; যার উপযোগিতা দীর্ঘস্থায়ী। এই ভাবনা থেকে পেপার ক্র্যাফটিং থেকে সরে এসে ২০১৭ সালে তিনি পা রাখেন জুয়েলারি বা গহনা তৈরির জগতে। জ...