ঈদকে সামনে রেখে জাল টাকা ছড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার ৩
রাজধানীর উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন— মজিবুর রহমান, দুলাল মৃধা ও মো. মামুন। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে অভিযান চালিয়ে মজিবুর রহ...