নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: বাবা-মেয়ের পর মারা গেল ছেলে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারা এলাকায় আগুনের ঘটনায় বাবা ও মেয়ের পরে এবার মারা গেছে ১২ বছর বয়সী ছেলে মুন্না। গত ১০ মে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছিল। মুন্নাকে নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মুন্নার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ১১ মে সকালে শিশুটির বাবা মো. মীর কালাম (৩৫) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৫...