বন্ধ হচ্ছে না মাছ ও পোনা শিকার, হুমকিতে হাকালুকি হাওরের মৎস্যসম্পদ
মৌলভীবাজারের হাকালুকি হাওরে অবৈধ জাল ব্যবহার করে অবাধে পোনা ও মা মাছ শিকারের ফলে মৎস্য সম্পদ মারাত্মক হুমকিতে পড়েছে। অবাধে পোনা নিধনের কারণে হাওরের দেশি মাছের উৎপাদন কমে অনেক প্রজাতি এখন বিলুপ্তির পথে। প্রশাসন অভিযান পরিচালনা করলেও স্থানীয় সংঘবদ্ধ চক্রের কারণে মাছ নিধন পুরোপুরি বন্ধ হচ্ছে না। পর্যাপ্ত লোকবল ও আধুনিক জলযান না থাকায় বিশাল হাওর এলাকায় গভীর রাতসহ প্রায় সময় অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। সেই সুযোগ কাজে লাগিয়ে হাকালুকি হাওরে অবৈধ বিভিন্ন ধরনের জাল দিয়ে পোনা ও মা মাছ শিকার চলছে। বর্তমানে বর্ষা মৌসুমে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত, এমনকি সকালেও অবৈধ বেড়জাল, চায়না দুয়ারি,...