জাম্বুরার খোসা দিয়ে মোরব্বা বানাবেন যেভাবে
জাম্বুরার খোসা দিয়ে কখনো ডেজার্ট বা মোরব্বা তৈরি করেছেন? হয়তো ভাবছেন তাই হয় নাকি! হ্যাঁ, সঠিক রেসিপি জানলে জাম্বুরার খোসা দিয়েও মোরব্বা বানানো যায়। অল্প পরিশ্রমে, স্বল্প সময়ে ঘরেই মোরব্বা বানানোর রেসিপি দিয়েছেন মিথিলা ফারজানা লোপা। উপকরণ: ১টি পাকা জাম্বুরা, কয়েকটি খেজুর গাছের কাঁটা অথবা কাটা চামচ, ১ কাপ দুধ, ২ কাপ চিনি, ৩টি এলাচ, ১ টুকরো দারুচিনি, ১টি তেজপাতা ও পরিমাণমতো পানি। প্রস্তুত প্রণালি: প্রথমে জাম্বুরা থেকে খোসা ছাড়িয়ে নিন। এরপর পিস পিস করে খোসাগুলো কাটুন। খোসার ওপরের সবুজ অংশ ভালোভাবে কেঁটে ফেলে শুধু ভেতরে গোলাপি মোটা অংশটি নিন। এরপর একটি প্লেটে পিস করা জাম্বুরার...