ভিউ একটা প্রশ্নবোধক চিহ্নে এসে দাঁড়িয়েছে: চঞ্চল চৌধুরী
দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটক, ওটিটিরি গণ্ডি পেরিয়ে এখন সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন তিনি। ভিউয়ের অস্থির প্রতিযোগিতার মাঝেও বেছে বেছে কাজে যুক্ত হন তিনি। তবে দেশের বিনোদন অঙ্গনে ভিউ, বাজেট ও শিল্পীদের পারিশ্রমিক নিয়ে এবার খোলামেলা কথা বললেন তিনি। তার মতে, বর্তমানে যে ভিউয়ের প্রতিযোগিতা চলছে তা অনেকটাই প্রশ্নবিদ্ধ, আর ওটিটি প্ল্যাটফর্মেও আগের মতো মানসম্মত কাজ ও বাজেট নেই। ফলে শিল্পীরা তাঁদের কাজের যথাযথ মূল্যায়ন ও সম্মানী থেকে বঞ্চিত হচ্ছেন। সম্প্রতি দেশের অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আড্ডায় অংশ নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ভিউ একটা প্রশ্নবোধক চিহ্নে এসে দাঁ...