খাল খনন করে ময়লার স্তূপ সড়কের পাশে
সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য জেলার মতো শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার উদ্যোগে খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর নির্দেশনায় পৌরসভার ১ ও ৯ নম্বর ওয়ার্ডে খাল খননকাজ শুরু করেছে পৌরসভা। তবে খনন করতে গিয়ে ময়লা-আবর্জনা খালসংলগ্ন সড়কে ফেলছে পৌর কর্তৃপক্ষ। এতে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি দুর্গন্ধে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। ভেদরগঞ্জ পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়লা-আবর্জনায় খাল ভরাট হওয়ার কারণে অল্প বৃষ্টিতে পৌরসভার এলাকার অধিকাংশ বাসা-বাড়ি তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তেন অর্ধলক্ষাধিক মানুষ। বিষয়টি লিখিতভাবে...