ধ্বংসস্তূপ সরিয়ে সংস্কার সীমিত পরিসরে সেবা
ভাঙা দেয়াল, ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাথর, ক্ষতিগ্রস্ত আসবাব। কোথাও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ, কোথাও নতুন করে দেয়াল তোলা হচ্ছে। চার দিন আগে তাণ্ডব চালানো রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের চিত্র এখন এমনই। গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ক্ষতিগ্রস্ত সেন্টারটির সংস্কারকাজ চলছে। এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পেছনের অংশে দেয়াল নির্মাণের কাজ চলছে। তবে ভবনের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের চিহ্ন এখনও স্পষ্ট। নিরাপত্তার জন্য সেন্টারে পুলিশ মোতায়েন রয়েছে। পুরো সেন্টার এখনও ব্যবহার উপযোগী না হওয়ায় স্বাভাবিক স্বাস্থ্যসেবা চালু করা যায়নি। একটি কক্ষ পরিষ্কার করে সেখানে সীমিত পরি...