সেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে রাতযাপনের সুযোগ, দ্বীপে যেতে লাগবে ট্রাভেল পাস
পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন দ্বীপ। পর্যটকেরা দ্বীপটিতে যেতে পারবেন আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত। এ বছর প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। তবে দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের গত বছরের জারি করা নির্দেশনা মেনে চলতে হবে। ওই নির্দেশনায় উল্লেখ আছে, নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফিরতে হবে। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের সুযোগ থাকলেও ফেব্রুয়ারিতে পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ থাকবে দ্বীপটি। এবারও রাতযাপন করা যাবে শুধু ডিসেম্বর ও জানুয়ারি মাসে। দ্বীপে যেতে পর্যটকদের নিতে...