চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত অন্তত ৯০
চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। স্থানীয় সময় শুক্রবার শানঝি প্রদেশের লিউশেনইউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। খবর বিবিসির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, প্যারামেডিকরা ঘটনাস্থলে স্ট্রেচার বহন করছেন এবং পেছনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ১০০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে এবং ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় ১৯ টা ২৯ মিনিটে (১১টা২৯ জিএমটি) শ...