অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র, কন্যা, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালনা পর্ষদের সাবেক চ...