অর্থনীতি এবার নদীতে পড়তে পারে
দেশের অর্থনীতি লাইনচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি বলেছেন, অর্থনীতিকে সঠিক লাইনে তোলা না হলে ভবিষ্যতে শুধু লাইনচ্যুত হয়েই ক্ষান্ত হবে না, হয়তো নদীতে গিয়ে পড়বে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা অলিগার্ক শ্রেণি এ জন্য দায়ী। তাই রাষ্ট্রের সংস্কার ছাড়া এ অবস্থা থেকে মুক্তি মিলবে না। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ। অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে তিনি অলিগার্কদের প্রশ্রয় দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে...