মাঠ ফেরতের দাবিতে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, চতুর্থ দিনেও সড়ক অবরোধ
গবেষণার মাঠ (পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণ) বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর আগারগাঁও-ফার্মগেট সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। রোববার (১ নভেম্বর) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এ অবরোধ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, গবেষণার জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। জমি হস্তান্তরে বিলম্বের কারণে বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি তাঁদের। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাস ও জমি উদ্ধারে আমরা...