শব্দের জাদুতে ফিরছে বই
স্মার্টফোনের স্ক্রিনে আঙুল ছুঁয়ে মানুষ এখন পুরো জগৎ দেখছে। সিনেমা দেখা, গান শোনা, বাজার করা থেকে শুরু করে জীবনসঙ্গী খোঁজা–সবই চলছে এক ক্লিকে। কিন্তু এই দ্রুতগতির জীবনে বই কোথায়? শহরের যানজট, ক্লাস-অ্যাসাইনমেন্ট, অফিসের চাপ কিংবা দীর্ঘ যাত্রাপথে বই খুলে বসার ফুরসত মেলা ভার। ব্যস্ততার এই নির্মম বাস্তবতায় বই যেন ধীরে ধীরে সরে যাচ্ছিল জীবনের প্রান্তসীমায়। ঠিক সেই শূন্যস্থানে এক নতুন রূপে ফিরে আসছে সাহিত্য। কাগজের পাতার বদলে কানে ভেসে আসছে গল্প, কবিতা আর উপন্যাস। বিশ্বজুড়ে অনেক আগেই জনপ্রিয়তার তুঙ্গে থাকা ‘অডিওবুক’ এখন ধীরে ধীরে আপন করে নিচ্ছে বাংলাদেশকেও। অডিওবুকের ধারণা ক...